অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ গুলশান ডিএনসিসি মার্কেটের বেশ কয়েকটি দোকান খুলেছে। শুক্রবার জুম্মা নামাজ শেষে দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে দোকান চালু করেন ব্যবসায়ীরা।
পাকা মার্কেটের পুড়ে যাওয়া দোকানে চলছে ধোয়ামোছা ও নতুন করে ডেকোরেশনের কাজ। তবে ধসে পড়া কাঁচা বাজার মার্কেট খুলতে সময় লাগবে বলে জানিয়েছে ব্যবসায়িরা।
সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, অধিকাংশ দোকানেই চলছে ডেকোরেশন ও ধোয়ামোছার কাজ। মার্কেটের সামনের অংশের কিছু দোকান চালু হয়েছে। জেনারেটরের মাধ্যমে করা হয়েছে আলোর ব্যবস্থা। তবে কাঁচা বাজারের পাশে থাকা দোকানগুলো খোলেনি।
সাইনপুকুর সিরামিক্সের ব্যবসায়ী আলি আকবর জানান, দুপুরেই দোকান খুলেছি। ক্রেতাও আসলেও প্যাকিং সমস্যার কারণে বিক্রি করা যায়নি। তবে কাল নাগাদ বিক্রি শুরু হবে।
মিয়াকো ইলেক্ট্রনিক্সের বিক্রেতা আব্দুল খালেক জানান, মার্কেটের নিচতলার দক্ষিণ পাশের দোকানগুলো বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। পুরো দোকান পুড়ে গেছে। এখন নতুন করে ডেকোরেশনের কাজ চলছে।
ডিএনসিসি পাকা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি তালাল রিজভী জানান, শুক্রবার আনুষ্ঠিকভাবে দোকানপাট চালু করা হয়েছে। তবে মার্কেটে বিদ্যুতের সংযোগ নেই। সিটি কর্পোরেশন দ্রুত সংযোগ দেবে বলে মেয়র আশ্বাস দিয়েছেন।
ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, শনিবার বৈঠক হবে। বৈঠকে কার কেমন ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আলোচনা হবে। পরে ক্ষতির পরিমাণ নিরুপণ করা হবে।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…