স্ত্রীকে হত্যা, সেফটি ট্যাংকে লুকিয়ে রাখল স্বামী

হত্যার আড়াই মাস পর সেফটি ট্যাংক থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা খাজারড্যাগ এলাকার মৃত: আতাব উদ্দিন দেওয়ানের বাগানবাড়ীর সেফটি ট্যাংক থেকে ফরিদা বেগম নামে ওই গৃহবধূর গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় নিহতের স্বামী মুনসুর আলী, তার প্রথম স্ত্রী রেখা বেগম, ছেলে স্বপন মিয়া এবং বাগানবাড়ির মালিকের স্ত্রী খোদেজা বেগমকে গ্রেফতার করা হয়। নিহত ফরিদা বেগম পাবনার আতাইকুলা থানার শ্রীপুর গ্রামের মুনসুর আলীর দ্বিতীয় স্ত্রী। মনসুর চান্দরা খাজারড্যাগ এলাকার মরহুম আতাবউদ্দিন দেওয়ানের বাগানবাড়ীর কেয়ারটেকার।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, আড়াই মাস আগে আতাব উদ্দিন দেওয়ানের বাড়ির কেয়ার টেকার মুনসুর তার দ্বিতীয় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর লাশ সেফটি ট্যাংকিতে লুকিয়ে রেখে তার স্ত্রী অন্যের সাথে চলে গেছে বলে অপপ্রচার চালায়। নিহত ফরিদার বোন গত ৪ নভেম্বর থানা একটি মামলা দায়ের করলে পুলিশ দুদিন পর মুনসুরের প্রথম স্ত্রী ও ছেলেকে গ্রেফতার করে। গত মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে আশুলিয়া থানার শিমুলিয়া দীঘিরপাড় এলাকার একটি বাড়ি থেকে মুনসুরকে গ্রেফতার করে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী সকালে সেফটি ট্যাংকি থেকে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করে। পরে লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago