কাশ্মীরের বিশেষ ক্ষমতা কেড়ে নেয়ার পর থেকেই কাশ্মীরিদের উপর দমন নিপীরণ চালাচ্ছে ভারতীয় বাহিনী। এবার বেড়েছে কাশ্মীরের নারীদের উপর অত্যাচার। জানা গেছে, কাশ্মীরের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ধর্ষণকে নিয়ম হিসেবে বেছে নিয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এমন দাবি করেছে। নারীর বিরুদ্ধে সহিংসতা রোধে বিশ্ব যখন ১৬ দিনের একটি কর্মসূচি বেছে নিয়েছে, তখন মানবাধিকার সংস্থাটি এ খবর দিয়েছে।
জাতিসংঘ ও অন্যান্য সংস্থার সাম্প্রতিক প্রতিবেদনে আভাস দিয়েছে, কাশ্মীরের লোকজনের মনোবল ভেঙে দিতে নারীদের নিশানা বানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় নিপীড়ন ও শাসনের বিরুদ্ধে কয়েক দশক ধরে লড়াই করে আসছেন কাশ্মীরের অধিবাসীরা। প্রতিবেদনে বলা হয়, ভারতীয় বাহিনীর হাতে কাশ্মীরি নারীদের ব্যাপক ধর্ষণের অপরাধ নিয়মিতভাবে দায়মুক্তি পেয়ে আসছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও উল্লেখ করেন যে, যুদ্ধ ও শান্তির সময়েও ধর্ষণ এবং যৌন সহিংসতা ক্রমবর্ধমান হারে বাড়ছে। তিনি বলেন, লিঙ্গভিত্তিক সহিংসতার অবসান ঘটানোর সময় এখনই। এ ক্ষেত্রে সহিংসতার শিকার নারীদের ক্ষমতায়ন ও তাদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
