ভারতে সেরা খেলোয়াড়ে মনোনয়ন পেলেন সাকিব

এবারের ইংল্যান্ড বিশ্বকাপে অতিমানবীয় আসর কাটিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৮ ম্যাচে করেছেন ৬০৬ রান, যার মধ্যে সেঞ্চুরি রয়েছে দুটি, হাফসেঞ্চুরি রয়েছে মোট পাঁচটি। বল হাতে মোট ১১ উইকেট পেয়েছেন। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয়া এই অলরাউন্ডারকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। অভিযোগ ছিল ফিক্সারের কাছ থেকে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও গোপন রেখেছিলেন সাকিব। তদন্তের সময় বিষয়টি মেনে নেয়ায় ১ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয় বিশ্বসেরা অলরাউন্ডারকে। নিষেধাজ্ঞার পর টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি র‌্যাংকিং থেকে তার নাম সরিয়ে ফেলেছে আইসিসি।

তবে ভারত আর্মির পক্ষ থেকে আন্তর্জাতিক বর্ষসেরা খেলোয়াড় পুরুষ ক্যাটাগরিতে মনোনায়ন পেয়েছেন সাকিব। ৩২ বছর বয়সী এই তারকা ছাড়াও আরও তিন জন রয়েছেন এই তালিকায়। সাকিবের সঙ্গে ভারত আর্মি অ্যাওয়ার্ডের প্রতিদ্বন্দ্বি হিসেবে রয়েছেন ইংল্যান্ডের বেন স্টোক, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। ভারতের ক্রিকেট সমর্থক গোষ্টি ভারত আর্মি প্রতিবছরই সমর্থকদের ভোটে এই অ্যাওয়ার্ড প্রদান করে থাকে। সামাজিকযোগাযোগ মাধ্যম টুইটারের পোল পোস্টের মাধ্যমে বিজয়ী নির্বাচিত করা হবে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago