২০১৪ সালের আগস্টে ব্যবসায়ী মাহিম করিমের সঙ্গে প্রেম করে হঠাৎ করেই বিয়ে করেন সারিকা। বিয়ের পর থেকেই অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন তিনি। পরিচালক বা সাংবাদিক কারো ফোনই ঠিকমত ধরতেন না। তবে সারিকা নিজেই জানিয়েছেন এখন থেকে কাজে নিয়মিত তিনি। গতানুগতিক কাজে নিজেকে ভাসিয়ে দিতে চাননা জনপ্রিয় অভিনেত্রী সারিকা। তবে এখন থেকে নিয়মিত কাজ করে যাবেন। শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান ‘৩০০ সেকেন্ড’-এ অতিথি হয়ে এসেছিলেন সারিকা। সেখানেই কাজে নিয়মিত হওয়ার বিষয়ে তিনি বললেন, কাজে নিয়মিত হয়েছি। ২০১৬ সালে ব্যাক করার পর অকেশনালি কাজ করা হতো। কারণ সেসময় আমার মেয়ে ছোট ছিলো। কিন্তু এখন মোটামুটি নিয়মিতভাবে কাজ করে যাচ্ছি। গত রোজার ঈদ থেকে একেবারে নিয়মিত কাজ করছি।
২০১৪ সালে বিয়ের পর এক বছর পরেই কন্যাসন্তান জন্ম নেয় সারিকার। তবে বিয়েটা বেশিদিন টিকেনি সারিকার সন্তান জন্মের এক বছরের মধ্যেই তাদের ডিভোর্স হয়ে যায়। বিয়ে এবং বিচ্ছেদ নিয়েও অনুষ্ঠানে কথা বলেন সারিকা। বললেন, বিয়ের জন্য ক্যারিয়ার সেক্রিফাইস করেছি, বাবা-মা থেকে দূরে থেকেছি। তাদের অবাধ্য হয়ে যা করেছি, সেটা ভুল ছিলো। সব সেক্রিফাইস করে যেহেতু বিয়েটা করেছিলাম, তাই সেটা টিকিয়ে রাখতে আমার শতভাগেরও বেশি চেষ্টা ছিলো। শতভাগ চেষ্টা করেও কেন বিয়েটা টিকলো না? জয়ের এমন প্রশ্নে সারিকা বলেন, কম বেশি প্রতিটা দম্পতির মধ্যে কিছু ঝামেলা থাকেই। কিন্তু সে ঝামেলাগুলো যখন কোনোভাবেই সলভ করা যায় না, কোনোভাবেই আর বনিবনা হয় না তখন আমার মনে হয় দুজনই টর্চার্ড হওয়ার থেকে সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়াই সবচেয়ে ভাল সিদ্ধান্ত। আমি সেটাই করেছি।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…