২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:০৯

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা, ৪ জনের ফাসি

Google+ Pinterest LinkedIn Tumblr +

লক্ষ্মীপুরে পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে শ্বাসরোধে হত্যার দায়ে পুত্রবধূসহ চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহেনূর এ রায় ঘোষণা করেন। এছাড়া প্রত্যেক আসামিকে আরও ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- পুত্রবধূ শারমিন আক্তার ও তার পরকীয়া প্রেমিক জামাল, নাজিম ও জসিম। তবে রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। তারা সবাই জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জসিম উদ্দিন (পিপি) রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ধর্মপুর গ্রামে পুত্রবধূ শারমিন আক্তারের পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় শাশুড়ি জাকেরা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ২০১৬ সালের ১৪ জুলাই রাতে ঘটনাটি ঘটে।

পরদিন ১৫ জুলাই শারমিন আক্তার ও তার পরকীয়া প্রেমিক জামাল, নাজিম ও জসিমকে আসামি করে লক্ষ্মীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত জাকেরা বেগমের দেবর মো. খোরশেদ আলম। হত্যার ৫ মাস পর তদন্ত শেষে চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।

Share.

Comments are closed.