পশ্চিম আফ্রিকার মালিতে অভিযানকালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ১৩ ফরাসি সেনা নিহত হয়েছেন। সোমবার (২৫ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার (২৬ নভেম্বর) ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় ম্যাক্রোঁ লেখেন, ‘নিহত এই ১৩ বীর সেনানীর একটিই লক্ষ্য ছিল, আমাদের রক্ষা করা। এ বিয়োগান্তক ঘটনায় আমি তাদের স্বজন ও সহকর্মীদের প্রতি শোক ও শ্রদ্ধা জানাই।’
২০১৩ সালে ইসলামি চরপন্থিরা মালির উত্তরাঞ্চলের বিশাল অংশ ছিনিয়ে নিলে ফ্রান্স সেখানে নিজেদের বেশ কয়েক হাজার সৈন্য মোতায়েন করে। পরবর্তীতে মালির সেনাবাহিনী ওই অঞ্চল পুনর্দখল করলেও, এখনও সেখানে চরম্পন্থিদের সক্রিয়তা ও অনিরাপত্তা রয়েছে। প্রায়ই তারা নানা রকম হামলা ও সহিংসতা চালায়। বর্তমানে মালির পার্শ্ববর্তী দেশগুলোতেও এসব সহিংসতা ছড়িয়ে পড়েছে। চরম্পন্থিদের বিরুদ্ধে মালি, মৌরিতানিয়া, নাইজার, বুরকিনা ফাসো ও চাদকে সহায়তার জন্য ফ্রান্স ওই অঞ্চলে সাড়ে ৪ হাজার সেনা মোতায়েন করেছে। এর আগে চলতি মাসের শুরুর দিকে বোমা বিস্ফোরণে ব্রিগেডিয়ার রোঁনা প্যাঁত্যু নামে আরও এক ফরাসি সেনা নিহত হন। সে সময় তার গাড়ির কাছে একটি বোমা বিস্ফোরিত হয়। ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত মালিতে মোট ৩৮ ফরাসি সেনা নিহত হয়েছেন।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…