স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্পেনের রাজধানী মাদ্রিদে ২৫তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ ২৫) যোগ নিতে আগামী শনিবার (৩০ নভেম্বর) স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কনফারেন্স অব পার্টির এই অধিবেশন চলবে ২ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত। মঙ্গলবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে। ২৫তম বিশ্ব জলবায়ু সম্মেলনে অন্তত ২৫ দেশের সরকার প্রধানরা যোগ দেবেন। এ ছাড়া অংশ নেবেন প্রায় ৭০ দেশের পররাষ্ট্র বা পরিবেশমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কনফারেন্সে অংশগ্রহণের মাধ্যমে বিশ্ব নেতাদের সামনে রোহিঙ্গা সমস্যা তুলে ধরতে পারেন বলে জানা গেছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ‘প্রধানমন্ত্রী মাদ্রিদের উদ্দেশে ৩০ নভেম্বর (শনিবার) ঢাকা ছাড়তে পারেন। প্রধানমন্ত্রী দেশে ফিরবেন ৪ ডিসেম্বর (বুধবার)।’ প্রধানমন্ত্রীর আসন্ন সফরের বিভিন্ন দিক তুলে ধরার লক্ষ্যে আগামীকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। এতে প্রধানমন্ত্রীর সফর সর্ম্পকে বিস্তারিত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। এর আগে, চিলিতে চলমান সরকারবিরোধী আন্দোলনের কারণে আসন্ন কপ২৫ বার্ষিক জলবায়ু সম্মেলনের আয়োজক হওয়া থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় দেশটি। ফলে স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ এই সম্মেলন।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago