উইকেট নেয়ার পর উইন্ডিজ পেসার শেলডন কটরেলের স্যালুট দেয়ার ঘটনা সবারই জানা। কাউকে আউট করলেই সেই উইকেট স্যালুট দিয়ে উদযাপন করেন তিনি। মূলত কটরেল ছিলেন জ্যামাইকা আর্মির সদস্য তাই উইকেট পাওয়ার পর সতীর্থদের উদ্দেশ্যে স্যালুট দেন তিনি। তবে এবার বাংলাদেশের সদ্য সমাপ্ত ভারত সফরের টেস্ট সিরিজে উইকেট নেয়ার পর স্যালুট দিয়ে আলোচনায় এসেছেন তরুণ বাংলাদেশি পেসার এবাদত হোসেন। অনেকেই তার এই স্যালুট নিয়ে রসাত্নক মন্তব্য করেছেন। অনেকে বলছেন কটরেলকে অনুসরণ করেন তিনি। অবশেষে স্যালুট দেয়ার কারণ এবাদত নিজেই জানালেন।
এই বিষয়ে এবাদত বলেন, “আমি বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি করি যেহেতু, জানি কীভাবে স্যালুট দিতে হয়। আসলে স্যালুট দেওয়ার ব্যাপারে আমাকে প্রেরণা দিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ ভাই। উনার সাথে ফার্স্ট ক্লাস খেলছিলাম। উনি তখন আমাকে বলেছিলেন- তুই উইকেট পাওয়ার পর কোনো সেলিব্রেশন করিস না। তুই একটা সেলিব্রেশন করতে পারিস, আমি শিখিয়ে দেই। যেহেতু বিমান বাহিনীতে চাকরি করিস, কীভাবে স্যালুট দিতে হয় তুই জানিস। উইকেট পাওয়ার পর স্যালুট দিয়ে সেলিব্রেশন করিস, দেখবি এটা একটা ব্র্যান্ড হয়ে যাবে একদিন।”শেষ টেস্টে তাইজুলের অতি মানবীয় ক্যাচে শতক হাঁকানো কোহলিকে ফেরাতে পারলেও উইকেট শিকারি হিসেবে লেখা থাকবে এবাদতের নামই। এ প্রসঙ্গে এবাদত জানান, কোহলির উইকেট নেওয়া স্বপ্নপূরণ তার কাছে। যদিও বল ডেলিভারি করে পরাস্ত করতে পারেননি।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…