Categories: জাতীয়

পহেলা ডিসেম্বর থেকে জ্বালানী তেল উত্তোলন ও বিপণন বন্ধ

১৫ দফা দাবিতে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে ১ ডিসেম্বর থেকে জ্বালানী তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। বিভিন্ন জেলায় ট্যাংকলরী থেকে জোরপূর্বক পৌরসভার চাঁদা গ্রহণ বন্ধ ও পেট্রোল পাম্পের জন্য পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স গ্রহণ বাতিলসহ ১৫ দফা দাবি জানিয়ে বগুড়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংকলরী মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এই কর্মসূচির ঘোষণা দেন। মঙ্গলবার বেলা ১২ টায় বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দাবিসমূহ তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মিজানুর রহমান রতন। এসময় ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবিগুলো পূরণে ব্যার্থ হলে পরদিন ১ ডিসেম্বর থেকে সংগঠনের বিভাগীয় এ্যাসোসিয়েশনের সদস্যগণ সকল প্রকার জ্বালানি তেল ডিপো থেকে উত্তোলন, পরিবহণ ও বিপণন থেকে বিরত থাকবেন বলে ঘোষণা দেন।

তাদের দাবিগুলো হলো জ্বালানি তেল বিক্রয়ের প্রচলিত কমিশন কমপক্ষে ৭.৫% করতে হবে, জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট নাকি উৎপাদন প্রতিষ্ঠান বিষয়টি সুনুর্দিষ্ট করতে হবে, প্রিমিয়াম পরিশোধ স্বাপেক্ষে ট্যাংকলরী শ্রমিকদের ৫ লক্ষ টাকা দুর্ঘটনা বীমা প্রথা প্রণয়ন করতে হবে, ট্যাংকলরীর ভাড়া বৃদ্ধি করতে হবে, পেট্রোল পাম্পের জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের লাইসেন্স গ্রহণ বাতিল করতে হবে, পেট্রোল পাম্পের জন্য পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স গ্রহণ বাতিল করতে হবে, পেট্রল পাম্পে অতিরিক্ত পাবলিক টয়লেট, জেলারেল স্টোর ও ক্লিনার নিয়োগের বিধান বাতিল করতে হবে, সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক পেট্রোল পাম্পের প্রবেশ দ্বারের ভূমির জন্য ইজারা গ্রহণের প্রথা বাতিল করতে হবে, ট্রেড লাইসেন্স ও বিস্ফোরক লাইসেন্স ব্যতিত অন্য দপ্তর বা প্রতিষ্ঠান কর্তৃক লাইসেন্স গ্রহণের সিদ্ধান্ত বাতিল করতে হবে, বিএসটিআই কর্তৃক আন্ডার গ্রাউন্ড ট্যাংক ৫ বছর অন্তর বাধ্যতামূলক ক্যালিব্রেশনের সিদ্ধান্ত বাতিল করতে হবে, ট্যাংকলরী চলাচলে পুলিশি হয়রানী বন্ধ করতে হবে, সুনির্দিষ্ট দপ্তর ব্যতিত সরকারি অন্যান্য দাপ্তরিক প্রতিষ্ঠান কর্তৃক ডিলার\এজেন্টদেরকে অযথা হয়রানী বন্ধ করতে হবে, নতুন কোন পেট্রোল পাম্প নির্মানের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগীয় জ্বালানি তেল মালিক সমিতির বিধান চালু করতে হবে, পেট্রোল পাম্পের পাশে যেকোনো স্থাপনা নির্মানের পূর্বে জেলা প্রশাসকের অনাপত্তি সনদ গ্রহণ বাধ্যতামূলক করতে হবে এবং বিভিন্ন জেলায় ট্যাংকলরী থেকে জোরপূর্বক চাঁদা গ্রহণ বন্ধ করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এম এ মোমিন দুলাল, কোষাধ্যক্ষ এ আর এম খোরশেদ, বিশেষ প্রতিনিধি এ বি এম সিদ্দিকসহ অন্যান্য নেতৃববৃন্দ।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago