শ্যামল মাওলা ও মাহা শিকদার দু’জনই ছোটপর্দার নিয়মিত অভিনেতা। এর মধ্যেই তারা বেশ ভালো ভালো কিছু নাটক করেছেন। অভিনয়ের পাশাপাশি দু’জন প্রেমও করছেন চুটিয়ে। সম্প্রতি তাদের অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও ফাঁস হয়েছে অনলাইনে। ভিডিওটি যদিও তেমন সিরিয়াস কিছু না, ভিডিওতে দেখা যায় মাহা চুমু খাচ্ছেন শ্যামলের গালে। তবে এ নিয়ে যথেষ্ট বিব্রত এই যুগল। এ প্রসঙ্গে শ্যামল মাওলা বলেন, ‘আমি যার সঙ্গে রিলেশনশীপে আছি তার সঙ্গে একটা ফান ভিডিও ছিল- ওটা লিক হয়েছে। হ্যাকাররা হ্যাক করেছে। এটা একটা টিকটক ছিল। হ্যাক হয়ে ভিডিওটি অন্যদের দখলে চলে যায়। বিষয়টি নিয়ে আমি বিব্রত। এটা আসলে মজা করেই করেছিলাম। সিরিয়াস কোনো বিষয় নয়। এ পরিস্থিতিতে সবার সহযোগিতা কামনা করছি।’
প্রসঙ্গত, নির্মাতা ও পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যদিও এ বিষয়ে মিথিলা এবং ফাহমি পৃথক পৃথক উত্তর দিয়েছেন।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…