সোহরাওয়ার্দী না হলে নয়াপল্টন চায় বিএনপি

জানুয়ারির ৫ তারিখ ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে আগামীকাল শনিবার (৭ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ডেকেছে বিএনপি। তবে সেখানে এখনো অনুমতি না মেলায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতির অনুরোধ করেছে বিএনপি।

শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে এক যৌথ সভায় এ অনুরোধ জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা সোহরাওয়ার্দী উদ্যান চেয়েছি, এখন পর্যন্ত পাইনি। এখনও যদি অনুমতি দেন, কাল জনসভা সফল করবো। সেখানে না দিয়ে যদি পার্টি অফিসের সামনে দেন, তাহলেও আমরা জনসভা সফল করতে পারবো। আমরা দুটো প্রস্তাবই রাখছি।

ফখরুল বলেন, বিএনপিকে সমাবেশের অনুমতি দিলে সেটা যেন আজ সন্ধ্যার মধ্যেই দেয়া হয়। কারণ, সমাবেশের প্রস্তুতি নিতে যথেষ্ট সময় লাগে। নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে অনুমতি দেয়া হলে কর্মসূচি পালন করা সম্ভব না।

বিএনপির এ নেতা বলেন, আমরা আশা করছি আপনাদের (সরকার) শুভ বুদ্ধির উদয় হবে। আপনারা আমাদের সোহরাওয়ার্দী উদ্যানেই সভা করার অনুমতি দেবেন। এভাবে গণতন্ত্রকে সংকুচিত করবেন না। এভাবে দরজা জানলা বন্ধ করে দেবেন না। দরজা জানালা খুলে দিতে হবে। হাজারটা মত আসবে, পথ আসবে। সেখান থেকেই তো গণতন্ত্র বিকশিত হবে।

দশম সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে বিএনপি। এবার এ দিনটিতে রাজধানীতে দলটি কোন কর্মসূচি না রাখলেও জেলায় জেলায় কালো পতাকা মিছিলের কর্মসূচির পালন করেছে। এছাড়া ৭ জানুয়ারি (শনিবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ডাক দিয়েছে দলটি।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago