সম্প্রতি দুই দফা ওয়েস্ট ইন্ডিজ সফর করেছে ভারতীয় দল। ২০১৮ সালের অক্টোবর ও চলতি বছরের আগস্টে দুই বারই ২-০তে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে এসেছে ইশান্ত শর্মা উমেশ যাদবরা। ডিসেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে ২-১ এ টেস্ট জিতে এসেছে বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি। বাংলাদেশের বিপক্ষে সাদা পোশাকে সিরিজ জেতার পর কথা বলেছেন দলটির কোচ রবি শাস্ত্রী। তার মতে দিনের পর দিন উন্নতি করেছে তার দল। ‘মাঠের বাইরে বসে আমাদের বোলিং ইউনিটের এমন পেশাদারী আচরণ দেখতে পারাটা সত্যি গর্ব করার মতো। এটা একদিনে আসেনি। গেল ১৫ মাস জাতীয় দল দেশের বাইরে অনেক ম্যাচ খেলেছে। সেখান থেকেই আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে।
সাদা পোশাকে দলের এমন পারফরম্যান্সের পেছনের গল্প বর্ণনা করতে গিয়ে শাস্ত্রী বলেন, ‘দীর্ঘদিন তারা (বাংলাদেশ) এক সঙ্গে খেলছে। তারা জানে ভালো করতে হলে কোনও শর্ট-কাট নয়। কঠোর পরিশ্রম করতে হবে। কেউই একা দলকে জেতাতে পারে না। দলগতভাবে ভালো করতে হয়। সবাই এটা ভালো করেই উপলব্ধি করতে জানে।’ ভারতের কোচ বাংলাদেশ দলের জন্য পরামর্শ দিয়ে বলেন, ‘তাদের ধৈর্য ধরতে হবে। ঘরের মাঠে তারা অনেক কঠিন প্রতিপক্ষ। তবে বিদেশ সফরের জন্য তাদের এখনও অনেক কিছু শিখতে হবে। যত ধৈর্যশীল হবে ততটাই ভালো ফল পাবে তারা। দলের জন্য পেস অ্যাটাকও প্রয়োজন। বিদেশের মাটিতে ভালো করতে হলে এর বিকল্প নেই।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…