২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:১০

আ’লীগের সম্মেলনে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০

Google+ Pinterest LinkedIn Tumblr +

কুষ্টিয়ার খোকসা উপজেলায় আওয়ামী লীগের সম্মেলনে দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (২৫ নভেম্বর) সকালে, ত্রি-বার্ষিক সম্মলেন শুরু হওয়ার আগে চেয়ার দখলকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাত বছর পর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হওয়ার কথা। কিন্তু, সকালে সাড়ে নয়টার আগেই জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের সমর্থিত ও কুষ্টিয়া-৪ আসনের সাংসদ সেলিম আলতাফ জর্জের সমর্থক ও নেতা–কর্মীরা সভাস্থলের চেয়ার দখলের চেষ্টা করেন। এ সময়, দুই পক্ষের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাধে। বৈঠা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তারা একে অপরকে ধাওয়া–পাল্টা ধাওয়া শুরু করেন।

মুহুর্তের মধ্যে এ খবর ছড়িয়ে পড়লে খোকসা ইউনিয়নের ক্লাবমোড়, তেল পাম্প, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন পয়েন্টে দুই দলের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময়, কমপক্ষে ২০ জন আহত হয়। ঘটনার পর সভাস্থল ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়।

Share.

Comments are closed.