মুক্তিযোদ্ধা সনদ ছিঁড়লেন ডাক্তার, ডিসির দুঃখ প্রকাশ

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎিসা নিতে আসা এক মুক্তিযোদ্ধার সার্টিফিকেট হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ছিঁড়ে ফেলায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ক্ষোভ প্রকাশ করেছেন। দ্রুত অভিযুক্ত ডাক্তারের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। অভিযোগকারী মুক্তিযোদ্ধা ও স্বজনরা জানান, গত ১৭ নভেম্বর টাঙ্গাইল কালিহাতি উপজেলার মহেলা গ্রামের মুক্তিযোদ্ধা মো. শাজাহান ভূঁইয়া শারীরিক চিকিৎসা নিতে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল হাসপাতালে ভর্তি হন। গত ২১ নভেম্বর হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ কায়সার সকালে ভিজিট করতে এসে রোগীর ফাইল দেখেন।

ফাইলে রাখা মুক্তিযোদ্ধা শাজাহানের মুক্তিযোদ্ধা সনদ দেখে ক্ষিপ্ত হোন তিনি। বলেন ‘এই সনদ এখানে কেন, সনদ কি রোগীর চিকিৎসা করবে, না ডাক্তার করবে?’ বলে সনদটি ফাইল থেকে ছিঁড়ে ফেলে দেন। সেই সঙ্গে মুক্তিযোদ্ধা এবং তার পরিবারের লোকজনকে অপমান করেছেন বলেন অভিযোগ করেন অসুস্থ মুক্তিযোদ্ধা। এদিকে এ ব্যাপারে স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রচারের পর সোমবার (২৫ নভেম্বর) সকালে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী অসুস্থ মুক্তিযোদ্ধাকে হাসপাতালে দেখতে যায়। এবং হাসপাতালে কর্তব্যরত ডাক্তার কর্তৃক মুক্তিযোদ্ধাকে অপমানিত হওয়ায় তীব্র নিন্দা এবং ওই ডাক্তারের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। এসময় তিনি হাসপাতালের তত্ত্বাবধায়ক নারায়ণ চন্দ্র এবং টাঙ্গাইল জেলা প্রশাসকের সাথে সাক্ষাত করেন। কাদের সিদ্দিকী বলেন, ‘আজ (সোমবার) আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের বিষয়। একজন বীর মুক্তিযোদ্ধাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে সরকারের নিয়মানুসারে চিকিৎসা নিতে এসে অপমাণিত হন। মুক্তিযুদ্ধের সার্টিফিকেট ছিঁড়ে তিনি বাংলাদেশকেই ছিঁড়ে ফেলেছেন।’ হাসপাতালের তত্ত্বাবধায়ক নারায়ণ চন্দ্র জানিয়েছেন, এ বিষয়ে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago