ভেবেছিলাম প্রধানমন্ত্রীকে পেয়ে ওরা ভালো খেলবে: সৌরভ

বাংলাদেশ ও ভারত এ দুদলেরই দিবারাত্রির প্রথম টেস্ট হওয়ায় অত্যন্ত জাকজমকপূর্ণভাবে আয়োজন করা হয় ঐতিহাসিক এই টেস্ট ম্যাচটি। তবে সব আয়োজনে পানি ঢেলে দেয় বাংলাদেশ দলের পারফর্ম্যান্স। যেখানে ইডেন টেস্টের প্রথম চারদিনের সকল টিকিট বিক্রি হয়ে গিয়েছিল সেখানে তৃতীয় দিনের প্রথম ঘণ্টায় শেষ হয়ে যায় ম্যাচ। বাংলাদেশের এমন পারফর্ম্যান্স দেখে হতাশ বাংলাদেশের বিপক্ষে টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হওয়া সৌরভ গাঙ্গুলি নিজেও। এ নিয়ে সৌরভ গাঙ্গুলি বলেন, ‘ভেবেছিলাম বাংলাদেশ এর চেয়ে ভালো খেলবে। এটা ছিল একটা ঐতিহাসিক মঞ্চ। ইডেনসে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পেয়ে ওরা আরও ভালো খেলবে আশা করেছিলাম।’ ইডেনে উপস্থিত সাংবাদিকদের কাছে নিজের হতাশা এভাবেই প্রকাশ করেন সৌরভ।

তবে কলকাতা কিংবা ইন্দোর টেস্টই বাংলাদেশের আসল চেহারা এমন মনে করছেন না বিসিসিআই সভাপতি ও কলকাতার মহারাজ, ‘বাংলাদেশ টেস্টে অবশ্য ভালোই খেলে। আমাদের বিপক্ষেই তারা অতীতে চারশ’ ছাড়ানো দুটি ইনিংস দেখিয়েছে। এই সফরে বাংলাদেশ তাদের কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে মিস করেছে। এখানে তারা চার-পাঁচজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছাড়াই এসেছে। সেকারণেই হয়তো কিছুটা ভুগতে হয়েছে তাদের।’

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago