ঘণ্টা বাজিয়ে দিবারাত্রির টেস্ট উদ্বোধন করলেন হাসিনা-মমতা

কোলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে প্রায় দেড়শ বছরের পুরনো ঘণ্টা বাজিয়ে ঐতিহাসিক দিবারাত্রির টেস্ট ম্যাচ উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এর আগে ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধ পর্যন্ত স্টেডিয়ামেই থাকবেন প্রধানমন্ত্রী। এরপর তার আবাসস্থল হোটেলে ফিরে যাবেন। তিনি সন্ধ্যায় পুনরায় স্টেডিয়ামে ফিরবেন। প্রধানমন্ত্রী প্রথম দিনের ম্যাচের পর ইডেন গার্ডেন স্টেডিয়ামে বেঙ্গল ক্রিকেট আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন। পরে তিনি ইডেন গার্ডেন স্টেডিয়ামে ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গল আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেবেন। প্রধানমন্ত্রী ভারতীয় সময় রাত ১০টায় বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে নেতাজি সুভাষ চন্দ্র বসু আর্ন্তজাতিক বিমান বন্দর ত্যাগ করবেন। ফ্লাইটটি রাত সাড়ে ১১টায় (বাংলাদেশ সময়) ঢাকায় হয়রত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে পৌঁছুবে বলে ধারণা করা হচ্ছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago