ঐতিহাসিক দিবারাত্রির টেস্টে আজ শুক্রবার (২২ নভেম্বর) মাঠে নামবে বাংলাদেশ ও ভারত। ম্যাচটি বাংলাদেশ সময় শুরু হবে দুপুর ১.৩০ মিনিটে। ইতিমধ্যে এই ম্যাচের টস সম্পন্ন হয়েছে। ঐতিহাসিক এই ম্যাচের টস ভাগ্য ছিলো বাংলাদেশের অধিনায়ক মমিনুল হকের পক্ষে। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে ইন্দোরও টেস্টে টস জিতে আগে ব্যাট করার সিদান্ত নিয়েছিল বাংলাদেশ।
টস হওয়ার আগে অবশ্য কলকাতা পুলিশ ব্যান্ড শো প্রদর্শন করেছে। এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেলোয়াড়দের সঙ্গে মাঠে পরিচিত হন। বাংলাদেশ সময় দুপুর ১টায় বিশেষ সোনার কয়েনে টস সম্পন্ন হয়। এদিকে দিবারাত্রির টেস্টর পরিসংখ্যান তথ্য মতে এখন অবধি দিবারাত্রির টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ১১টি। সবকটি ম্যাচে ফল এসেছে, একটা ম্যাচও ড্র বা পরিত্যক্ত হয়নি। ১১ ম্যাচে রান হয়েছে ৯৮৬২, উইকেট পড়েছে ৩৬৫, বল গড়িয়েছে ১৯০৭৫টি ./
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…