২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:১০

কলকাতায় প্রধানমন্ত্রী

Google+ Pinterest LinkedIn Tumblr +

বাংলাদেশ-ভারত মধ্যকার দিবা-রাত্রির টেস্টের উদ্বোধনীতে অংশ নিতে কলকাতায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলীর আমন্ত্রণে এক দিনের সরকারি সফরে আজ শুক্রবার সকাল ১০টা ১০ মিনিটে ঢাকা ত্যাগ করেন শেখ হাসিনা। এরপর সকাল পৌনে ১১টার দিকে তিনি কলকাতার নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এদিন দুপুরে ইডেনে তাকে অভ্যর্থনা জানাবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সৌরভ গাঙ্গুলী। এরপরে ঘণ্টা বাজিয়ে খেলার উদ্বোধন করবেন তিনি।

Share.

Comments are closed.