ছাত্রলীগ সভাপতির নাম করে ব্যাংকে ফোন, যুবক আটক

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়ের নাম করে এনসিসি ব্যাংকে ফোন দেয় এক যুবক। ফোনে সাকিব নামে একজনকে চাকরি দিতে সুপারিশ করেন তিনি। অতঃপর ওই যুবককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ওই যুবকের নাম মো. রনি আমিন ওরফে সাকিব (২৯)। ডিবি জানায়, ওই যুবক ফোনে নিজেকে ছাত্রলীগ সভাপতি জয় দাবি করে নিজের চাকরির জন্যই সুপারিশ করেন।

বুধবার (২০ নভেম্বর) রাতে মিরপুরে সরকারি বাংলা কলেজের সামনের ফুটওভার ব্রিজের নিচে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি মুঠোফোন ও ১৯টি ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়। এসব ভিজিটিং কার্ডে সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি বাংলা কলেজ শাখা ও রাজস্ব পরিদর্শক, ঢাকা ওয়াসা, পিপিআই রাজস্ব জোন-৩ লেখা রয়েছে। ডিবি-দক্ষিণ বিভাগের লালবাগ জোনাল টিমের এডিসি খন্দকার লেনিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি সূত্র জানায়, গ্রেফতার সাকিব গত ৩১ অক্টোবর নিজেকে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পরিচয় দিয়ে এনসিসি ব্যাংক কর্তৃপক্ষকে নিজের মুঠোফোন থেকে কল করেন এবং সাকিব নামে একজনকে ব্যাংকে চাকরি দেয়ার জন্য বলেন। পরে তিনি আরেকটি মুঠোফোন থেকে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে চাকরির বিষয়ে কথা বলেন এবং ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির রেফারেন্স দেন। ব্যাংক কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি জানতে পেরে ছাত্রলীগ নেতা জয় গত ১২ নভেম্বর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং বিষয়টি তিনি গোয়েন্দা বিভাগের মাধ্যমে তদন্ত করার আবেদন করেন। ডিবি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার সাকিব প্রতারণার কথা স্বীকার করেছেন। এডিসি খন্দকার লেনিন জানান, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সাকিব বিভিন্ন সময় নিজেকে ঢাকা ওয়াসার রাজস্ব পরিদর্শক এবং বাংলা কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি পরিচয় দিতেন। এ ঘটনায় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় দারুস সালাম থানায় বাদী হয়ে একটি মামলা করেছেন।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago