২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:০৩

তাইজুলের দুটো কিডনিই নষ্ট হওয়ার পথে

Google+ Pinterest LinkedIn Tumblr +

তাইজুলের দুটো কিডনিই নষ্ট হওয়ার পথে ছোট বেলায় বাবাকে হারিয়ে এতিম হয়েও মায়ের অক্লান্ত পরিশ্রম আর সাহসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয় তাইজুল। ছোট্ট বেলা থেকে সংগ্রাম করতে জানা ছেলেটি কৃতিত্বের সাথে অনার্সও সম্পন্ন করে। গল্পটা এভাবে এগিয়ে যেতে পারতো …। কিন্তু না, এভাবে এগিয়ে যায়নি।

হঠাৎ করেই থেমে যাচ্ছে তাইজুলের এগিয়ে যাওয়া। তার দুটো কিডনিই নষ্ট হওয়ার পথে। বিশ্ববিদ্যালয়ের হলের শুধু নয়, রুমেরও ছোট ভাই। একই সাথে গ্রামের বাড়ির ক্ষেত্রেও, ও আমার পাশের গ্রামের। মন চায় অনেক কিছুই করতে, কিন্তু সাধ্য না থাকলে কি আর সাধ পূরণ করা যায়? তবে হ্যা, আপনাদের সবার ভালবাসা আর সাহায্যের হাত বাড়িয়ে দিলে ওর অপূর্ণ স্বপ্নগুলো আর একজন মায়ের সাহসী ভালবাসা বেঁচে থাকবে…স্বপ্ন দেখতে পারবে। তাইজুল, ভয় পেয়ো না ভাই। তুমি হেরে গেলে যে, আমরা হেরে যাবো, আমাদের সবার স্বপ্ন হারিয়ে যাবে, তুমি বেঁচে থাকবে, সবার ভালবাসার মধ্যমনি হয়েই বেঁচে থাকবে।

তাইজুলের অসুস্থতার বিষয়টি এভাবেই ফেসবুকে তুলে ধরেছেন তারই হলের বড় ভাই লিংকন মাহমুদ। একই সঙ্গে তাইজুলের পাশে দাঁড়ানোর অকুতি জানিয়েছেন তিনি।

তাইজুলকে সাহায্য পাঠানোর ঠিকানা: ইসলামী ব্যাংক, অ্যাকাউন্ট নং-২০৫০২২৩০২০০৭৩৭৩১৫, কাকরাইল শাখা। ডাচ বাংলা ব্যাংক, অ্যাকাউন্ট নং-১২৬০০১০১০০২৪৫৩৮৭, এলিফ্যান্ট রোড শাখা। বিকাশ অ্যাকাউন্ট নং-০১৯১৪০৫৭২২০

Share.

Comments are closed.