যুবলীগের চেয়ারম্যান হচ্ছেন শেখ ফজলে শামস পরশ!

আগামী শনিবার ২৩ নভেম্বর যুবলীগের ৭ম কংগ্রেস অনুষ্ঠিত হবে। এদিন নির্বাচিত হবেন ক্ষমতাসীন আওয়ামী লীগের এই যুব সংগঠনের কাণ্ডারি। তাই স্বাভাবিকভাবেই আলোচনায় আসছে সম্ভাব্য নেতাদের নাম; যারা পেতে পারেন দায়িত্ব। চেয়ারম্যান পদে সবচেয়ে বেশি আলোচনায় আসছে সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির দুই ছেলে শেখ ফজলে নূর তাপস ও শেখ ফজলে শামস পরশের নাম। তবে বেশিরভাগ সূত্র মনে করছেন, শেখ ফজলে শামস পরশই হচ্ছেন যুবলীগের পরবর্তী চেয়ারম্যান। নানাভাবে বিতর্কিত যুবলীগের নেতৃত্বে আমূল পরিবর্তন আসছে এটা অনেকটাই নিশ্চিত। চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকসহ অন্য পদগুলোতেও বিতর্কিতদের স্থান হবে না। পরিচ্ছন্ন ভাবমূর্তির ও ভবিষতে স্বচ্ছতা ধরে রাখতে সক্ষম হবেন এমন কাউকেই খোঁজা হচ্ছে যুবলীগের নেতৃত্ব তুলে দেওয়ার জন্যে।

যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব ও যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বলেন, ‘এবার পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতারা গুরুত্বপূর্ণ পদ পাবেন বলে আমি মনে করি।’ জানা গেছে, যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির দুই সন্তান শেখ ফজলে নূর তাপস ও শেখ ফজলে শামস পরশ। সংসদ সদস্য তাপস বর্তমানে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যসচিব। ফজলে শামস পরশ এখনো দলীয় রাজনীতিতে যুক্ত না হলেও পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের আস্থাভাজন। শেখ ফজলুল হক মনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অন্যতম প্রধান গেরিলা বাহিনী মুজিব বাহিনী তার নির্দেশে ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে গঠিত এবং পরিচালিত হয়। সূত্র- দৈনিক ইত্তেফাক

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago