Categories: জাতীয়

দেশে বর্তমানে ৬ মাসের চাহিদার পরিমাণ লবণ মজুদ রয়েছে

দেশে বর্তমানে ৬ মাসের চাহিদার পরিমাণ লবণ মজুদ রয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।তিনি বলেন, গত মওসুমে ১৬ লাখ ৫৭ হাজার মেট্রিক টন জাতীয় চাহিদার বিপরীতে ১৮ লাখ ২৪ হাজার মেট্রিক টন লবণ উৎপাদন হয়েছে। আজ বৃহস্পতিবার(২১ নভেম্বর) লবণ মিল ও চাষী পর্যায়ে ৬ লাখ ১১ হাজার মেট্রিকটন লবণ মজুদ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ডিজিটাল ওয়েজ সামিটের উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা জানান। আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এসময় উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী বলেন, দেশে মোট লবণ মিলের সংখ্যা ২৭০। এর মধ্যে বর্তমানে ২২২টি মিল চালু রয়েছে। চালু মিলগুলোর সর্বমোট দৈনিক উৎপাদন ক্ষমতা ৩৫ হাজার ৫২০ মেট্রিক টন। অন্যদিকে, ভোজ্য লবণের দৈনিক জাতীয় চাহিদা ২ হাজার ৪৫৪ মেট্রিক টন। ভোক্তা পর্যায়ে চাহিদা কম থাকায় মিলগুলো উৎপাদন কমিয়ে দৈনিক ৩ হাজার মেট্রিক টন লবণ উৎপাদন করছে। তিনি বলেন, গতকাল (২০ নভেম্বর) মিলগুলো থেকে বাজারে মোট ৩ হাজার ২০০ মেট্রিকটন লবণ সরবরাহ করা হয়েছে। নতুন মওসুমে উৎপাদিত লবণও ইতোমধ্যে বাজারে আসতে শুরু করেছে। পর্যাপ্ত মজুদের ফলে শুধু ছয় মাস নয়, আগামী একবছরেও লবণের কোনো ঘাটতি হবে না বলে তিনি উল্লেখ করেন।

এসময় আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সূচিত উন্নয়ন কর্মসূচি বাধাগ্রস্ত করতে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে। পদ্মা সেতু, রামু, ভোলা ও নাসিরনগরের ঘটনা, যানবাহন ও নিরাপদ সড়ক আন্দোলন ইত্যাদি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে এধরনের মিথ্যা ষড়যন্ত্রমূলক অপপ্রচার চলছে। ওপেন ডাটা এনালাইসিসের মাধ্যমে ইতোমধ্যে এসব জঘন্য অপরাধের সাথে জড়িত দেশি বিদেশী চক্রকে সনাক্ত করা হয়েছে। দেশবিরোধী এসব সাইবার ক্রিমিনালদের বিরুদ্ধে সরকার কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

রাজধানীতে লবণের ট্রাক সেল চালু করেছে বিসিক। ভোক্তাদের সুবিধার্থে আজ থেকে বিসিক রাজধানীর ৪টি স্পটে খোলা বাজারে লবণ বিক্রি শুরু করেছে। স্পটগুলো হচ্ছে- উত্তরা বিজিবি মার্কেট, ধানমণ্ডি ৯/এ, মিরপুর-১ এবং লালবাগ শ্যামা সল্ট মিল প্রাঙ্গণ। প্রতি কেজি সরু লবণ ৩০ টাকা এবং মোটা লবণ ১৪ টাকা দরে বিক্রি হচ্ছে।

দেশে লবণ মজুদের সর্বশেষ তথ্য-

১। দেশে লবণ মিলের সংখ্যা- ২৭০।

২। বর্তমান চালু মিলের সংখ্যা- ২২২।

৩। চালু মিলগুলোর দৈনিক উৎপাদন ক্ষমতা- ৩৫ হাজার ৫২০ মেট্রিক টন।

৪। চালু মিলগুলোতে দৈনিক প্রকৃত উৎপাদন- ৩ হাজার মেট্রিক টন।

৫। দৈনিক ভোজ্য লবণের জাতীয় চাহিদা ২ হাজার ৪৫৪ মেট্রিক টন।

৬। ১৯ নভেম্বর, ২০১৯ মিল থেকে লবণ সরবরাহ করা হয়েছে- ৩ হাজার ২০০ মেট্রিক টন।

৭। গত মওসুমে লবণের জাতীয় চাহিদা- ১৬ লাখ ৫৭ হাজার মেট্রিক টন।

৮। গত মওসুমে লবণের প্রকৃত উৎপাদন- ১৮ লাখ ২৪ হাজার মেট্রিক টন।

৯। ১৯ নভেম্বর, ২০১৯ সন্ধ্যা পর্যন্ত মিল ও চাষি পর্যায়ে প্রকৃত মজুদ- ৬ লাখ ১১ হাজার মেট্রিক টন।

১০। দেশে বর্তমানে ৬ মাসের চাহিদার পরিমাণ লবণ মজুদ রয়েছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago