১৬ই অক্টোবর, ২০২১ ইং | ৩১শে আশ্বিন, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | বিকাল ৩:৩২

প্রত্যেক গুজব বিএনপিই তৈরি করছে

Google+ Pinterest LinkedIn Tumblr +

বিএনপিকে উদ্দেশ্যে করে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নেতিবাচক রাজনীতির কারণে, তারা সব ঘাঁটি হারাচ্ছে। নির্বাচনে এবং আন্দোলনে ব্যর্থ হয়ে এখন ষড়যন্ত্র শুরু করেছে, গুজব তৈরি করছে। তারেক রহমান দেশের বাইরে থেকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বুধবার (২০ নভেম্বর) নোয়াখলীর শহীদ ভুলু ষ্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই আহবান জানান। তিনি আরো বলেন, বিএনপি দেশের জনগণের সাড়া না পেয়ে, বিদেশীদের কাছে নালিশ করছে। তারা বিদেশে ঘুরে ঘুরে আনুগত্য ভিক্ষা করছে। আমাদের শক্তির উৎস জনগণ। উস্কানি দিয়ে লাভ হবে না।

সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, পানি সম্পদ উপমন্ত্রী এবং সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, আওয়ামী লীগ নেতা মির্জা আজম, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীন ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু।

Share.

Comments are closed.