চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে কলকাতায়। বেন্টিক স্ট্রিটের একটি বহুতল থেকে ফেলা হচ্ছে বান্ডিল বান্ডিল টাকা। ৫০০ এবং ২০০০ টাকার নোটের বান্ডিল ফেলা হচ্ছে। এভাবে টাকা উড়তে দেখে পথচারীরা দাঁড়িয়ে যান। শুধু দাঁড়িয়ে যাওয়া নয়, রীতিমত আকাশ থেকে ঝড়ে পড়া টাকা কুড়াতে শুরু করে দিয়েছেন অনেকেই। এসময় পথচারীদের মধ্যে হুড়োহুড়িও হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে ওই এলাকায়।
এই খবর ছড়িয়ে পড়তেই ওই এলাকায় সাধারণ মানুষের ভিড় আরও বাড়তে থাকে। তবে টাকা কোথা থেকে এলো তা নিয়ে উঠছে প্রশ্ন? এই টাকার উৎস কি? শুরু হয়েছে নানা জল্পনা। যদিও এই বিষয়ে কেউ কিছু জানাতে চাইছেন না। সবার মুখ বন্ধ। কোন আতঙ্কে কেউ মুখ খুলতে চাইছেন না তা নিয়ে উঠছে প্রশ্ন। দুপুর আড়াইটার সময় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে পুলিশ।
সূত্র: কলকাতা২৪
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…