রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী মনোমোহীন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী ছাত্র অয়ন আহম্মেদ (১৪) বাঁচতে চায়।
গত ৫ দিন ধরে ঢাকা ধানমন্ডি ৮ নম্বর এলাকায় আনোয়ার হোসেন খান মর্ডান হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে সে।
অয়ন উপজেলার রুস্তমপুর গুইয়াবাড়ি গ্রামের আবুল কালামের ছেলে। কৃষি কাজ করে তাদের সংসার চলে।
গত ১৯ ডিসেম্বর দেয়াল চাপা পড়ে অয়ন। তার মুখের সমস্ত দাঁত উপড়ে গিয়ে মুখ চ্যাপ্টা হয়ে যায়। তাকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা ধানমন্ডি ৮ নম্বর এলাকায় আনোয়ার হোসেন খান মর্ডান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অয়নের মুখে অস্ত্রোপচার করতে প্রায় ৮ লাখ টাকার প্রয়োজন। কিন্তু তার গরীব বাবা আবুল কালামের পক্ষে এতো টাকা সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। ফলে তার পরিবার নিরুপায় হয়ে পড়েছে।
তাই সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেন অয়নের ফুফু শিলা খাতুন।
সাহায্য পাঠানোর ঠিকানা-হিসাব নম্বর ০০২০৬৮৪৫১, সোনালী ব্যাংক, আড়ানী শাখা, রাজশাহী। মোবাইল নম্বর অয়নের ফুফা কামরুল হাসান জুয়েল, মোবাইল নম্বর ০১৭২০-৫৩৬৮২১।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…