মৃত্যুর পর অনেকেই বিভিন্ন অঙ্গ দান করার ব্যাপারে আগেই জানিয়ে যান। অবশ্যই এটা অত্যন্ত ভালো পদক্ষেপ। তবে দান করার আগে নিজের দেহের কোন অংশ কী অবস্থায় রয়েছে সেটা যাচাই করে নেওয়াও ভীষণ প্রয়োজন। সিগারেট খেয়ে পুড়িয়ে ফেলা ফুসফুস অন্যকে দান করা জীবনদান নয়, বরং মৃত্যুকেই ত্বরান্বিত করা। ধূমপান যে স্বাস্থ্যের জন্য কতখানি ক্ষতিকর তা সবারই জানা। তার পরেও হেলদোল নেই ধূমপায়ীদের। সম্প্রতি এমনই এক ধূমপায়ী ব্যক্তির ফুসফুসের ছবি ও ভিডিও ভাইরাল হয়ে গেছে। সেই ভিডিওটি ৩০ বছর ধরে ধূমপান করে চলা এক ব্যক্তির ফুসফুস দেখা যায়। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, ধূমপানের ফলে একেবারে কালো হয়ে গেছে তার ফুসফুস। ভিডিওটি চীনের ইউকসি পিপলস হসপিটালের। সেখানেই ওই পুড়ে কালো হয়ে যাওয়া ফুসফুস দান করেন এক ব্যক্তি। সেখানকার ডাক্তার চেন জিয়াংগু এবং তাদের অঙ্গ প্রতিস্থাপনকারী দল ওই ফুসফুস নিয়ে গবেষণা করছেন।
ডাক্তার চেন জিয়াংগু জানিয়েছেন, যে ব্যক্তি ওই ফুসফুস দান করেছেন, তার মস্তিষ্কের মৃত্যু ঘটেছে। কিন্তু ওই ফুসফুসের ভয়ঙ্কর অবস্থা দেখার পর অন্য কোনো রোগীর দেহেই তা বসানো যায় না। যদি কোনো রোগীর দেহে এই ফুসফুস প্রতিস্থাপন করা হয়, তাহলে তার লাং ক্যালসিফিকেশন, বুলোস লাং ডিজিস এবং পালমোনারি এমফাইসেমার মতো ফুসফুসের নানা রোগ হতে পারে।
ডাক্তার আরো জানিয়েছেন, নিজের ফুসফুস দান করার আগে এই ব্যক্তির সিটি স্ক্যান করা হয়নি। কারণ তার আগেই এই রোগীর মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। ডাক্তারের কথায়, প্রাথমিকভাবে অক্সিজেন ইনডেক্সের পরে যখন ফুসফুসগুলো দেখি তখন মনে হয়েছিল তা ট্রান্সপ্লান্ট করা যাবে।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…