Categories: জাতীয়

লবণের দাম বেশি চাইলে কল করবেন যে নাম্বারে

লবণের কেজি ২০০ টাকা হবে’ মঙ্গলবার সকাল থেকেই এমন গুজব ছড়িয়ে পড়েছে সারা দেশে। ফলে অনেকেই অতিরিক্ত লবণ কিনে রাখছেন। দেশের কোথাও কোথাও বেশি দামে লবণ বিক্রিও হচ্ছে। আবার কোনো কোনো এলাকার দোকানদাররা বলছেন, দোকানে লবণই নেই। লবণ সংক্রান্ত বিষয়ে তদারকির জন্য শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) প্রধান কার্যালয়ে ইতোমধ্যে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এর নাম্বার হচ্ছে: ০২-৯৫৭৩৫০৫ (ল্যান্ড ফোন), ০১৭১৫-২২৩৯৪৯, ০১৬২৪২৭৬০১২ (সেল ফোন)। লবণ সংক্রান্ত যে কোনো তথ্যের প্রয়োজনে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া লবনের দাম বেশি চাইলে ভোক্তারা সরাসরি এই নম্বরেও ফোন দিয়ে দেখতে পারেন। জাতীয় ভোক্তা অভিযোগ কেন্দ্র: ফোন-০২-৫৫০১৩২১৮, ০১৭৭৭-৭৫৩৬৬৮। এর পাশাপাশি নিকটস্থ থানাকে অবহিত করতে পারেন। দেশে পর্যাপ্ত পরিমাণেও চেয়েও অনেক বেশি লবণ মজুদ রয়েছে। এরপরেও কোনো অসাধু ব্যবসায়ী ফায়দা লুটতে চাইলে তার বিরুদ্ধে রুখে দাঁড়ান।

বড় রকমের সমস্যা দেখতে পেলে কোনো উপায় না খুঁজে পেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-য়ে ফোন করে সহায়তা নিন। গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুর শাহরিয়ার।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago