পেলের সঙ্গে মেসির তুলনায় বিরক্ত ব্রাজিল কোচ

ফুটবলে চলছে আন্তর্জাতিক বিরতি। ক্লাবের খেলোয়াড়েরা এখন নিজ দেশের জার্সি গায়ে মাঠ কাঁপাতে ব্যস্ত। মঙ্গলবার (১৯ নভেম্বর) আবুধাবিতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। দু’দিন আগেই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে হারের কষ্ট নিয়ে মাঠ ছাড়তে হয় তিতে শিষ্যদের। আর্জেন্টিনার জয়ের পর আলোচনার বিষয়টি হয়ে দাঁড়ায় তিতের সঙ্গে লিওনেল মেসির আচরণ। ম্যাচ চলাকালীন সময় আর্জেন্টাইন অধিনায়কের বিপক্ষে হলুদ কার্ডের জন্য আবেদন করেন সাইড লাইনে থাকা ব্রাজিলের কোচ। আর মাঠে থাকা মেসি নিজের মুখে আঙুল দিয়ে তিতেকে চুপ থাকতে বলেন।

আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মুখোমুখি হবে ব্রাজিল-দক্ষিণ কোরিয়া। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে মেসির সঙ্গে ব্রাজিলের ইতিহাসের সবচেয়ে সেরা ফুটবলার পেলের তুলনা প্রসঙ্গে কথা বলেছেন কোচ। এক প্রশ্নের জবাবে তিতে পাল্টা প্রশ্ন রেখে বলেন, ‘মেসি পেলের থেকেও সেরা? পেলে অতুলনীয়।’

ব্রাজিলিয়ান কোচ যোগ করেন, ‘কেউ যদি পেলের সঙ্গে অন্য কোনও খেলোয়াড়কে তুলনা করতে চায়, আমার মনে হবে তিনি কাণ্ডজ্ঞানহীন। মেসি অসাধারণ, তবে তিনি সাধারণ মানুষের মধ্যেই। তবে পেলে মনুষ্যকুলের বাইরে। তার মেধা পরিমাপ করা সম্ভব নয়।’ পেলের ফুটবলের শৈল্পিক ফুটবলের কৌশলগুলো মনে করিয়ে দিয়ে তিতে উল্লেখ করেন, ‘আমি ব্রাজিলিয়ান বলে এসব বলছি না, এগুলো বলার কারণ হচ্ছে, আমি ইতিহাস জানি। হেড করার সক্ষমতা, দুই পায়ে গোল করার মতো নৈপুণ্য, শক্তিমত্তা ও স্পন্দন পেলের ঔজ্জ্বল্যের মাত্রা ভিন্ন পর্যায়ে নিয়ে গেছে। কেউ যদি কোনও খুঁত ধরতে চায়, নিঃসন্দেহে তিনি হতাশ হবেন।’

ফিফা ও অলিম্পিকের পক্ষ থেকে সর্বকালের সেরা খেলোয়াড় ঘোষিত এই ব্রাজিলিয়ানকে নিয়ে তিতে আরও বলেন, ‘যদি কেউ পেলেকে নিয়ে অন্য কারো সঙ্গে তুলনা করতে আমার কাছে আসে, সে বিষয়টি আমরা কাছে কখনওই গ্রহণযোগ্য হবে না।’ সৌদি আরবে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচে মেসির সঙ্গে হয়ে যাওয়া ঘটনা নিয়েও মুখ খুলেন তিনি। তিতে বলেন, ‘সেদিন মেসির সঙ্গে যা ঘটেছিল। আমি শুধু তাকে হলুদ কার্ড দেয়ার জন্য আবেদন করেছিলাম। অন্যদিকে সে আমাকে চুপ থাকতে বলে। এটা মাঠের স্বাভাবিক ঘটনা। আমার যা মনে হয়েছে, তার হয়তো টা মনে হয়নি।’

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago