Categories: জাতীয়

রাজনৈতিক নয়, সন্ত্রাসী দলের যোগ্য নেতা তারেক রহমান

তারেক রহমান রাজনৈতিক দলের নয়, সন্ত্রাসী দলের যোগ্য নেতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রাণ ফিরে পেয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্য প্রসঙ্গে মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে কুষ্টিয়ার পিটিআই রোডে নিজ বাসভবনে শহর আওয়ামী লীগের নির্বাচিত নেতাদের ফুলেল শুভেচ্ছা গ্রহণের সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি বলেন, তারেক রহমান এ দেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ ও সন্ত্রাসী। সে যদি কোনো দলের নেতা হয় তবে শঙ্কিত হতে হয়। তাই বিএনপিকে রাজনৈতিক দল নয় সন্ত্রাসী দল বলাই উত্তম।বিএনপি যদি সন্ত্রাসী আদর্শে দল পরিচালিত করতে চায় তবে তারেক রহমান তাদের যোগ্য নেতা। কিন্তু দেশের মানুষ তার নেতৃত্ব দেখতে চায় না।

হানিফ আরও বলেন, বেগম খালেদা জিয়াকে পরাজিত করেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ গণমানুষের দল। তাই বেগম জিয়া বাইরে থাকলে আওয়ামী লীগ হারিয়ে যেত এমন কথা যারা বলেন, তাদের চিন্তা চেতনা নিয়ে জনমনে সন্দেহ আছে। এসময় কুষ্টিয়া শহর আওয়ামী লীগের নতুন সভাপতি তাইজাল আলী খান ও নতুন সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা হানিফকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে পর্যায়ক্রমে শহর আওয়ামী লীগের ২১টি ওয়ার্ডের নতুন সভাপতি সম্পাদক তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago