২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:০২

ক্যান্সারে আক্রান্ত মিম বাঁচতে চায়

Google+ Pinterest LinkedIn Tumblr +

অস্টেওসারকোমা (osteosarcoma) নামক বোন ক্যান্সারে আক্রান্ত মানজুয়ারা আক্তার মিম (১৬)। টাকার অভাবে অনেকটাই স্তিমিত হয়ে পড়ছে তার চিকিৎসা। ঠিক মতো চিকিৎসা করাতে পারলে ভালো হয়ে উঠবে মিম বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটালে ভর্তি আছে মিম। ঈশ্বরদী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির মেধাবী শিক্ষার্থী সে। মিম পাবনার ঈশ্বরদী উপজেলার নওদাপাড়া গ্রামের মো. আবু হানিফের মেয়ে। বাবা হানিফ কাপড়ের ব্যবসা করেন। তিন সন্তানের মধ্যে সবার ছোটো মিম।

চিকিৎসকের বরাত দিয়ে পরিবারিক সূত্র জানায়, ‘এ রোগ কেবল কিশোর বয়সে হয়ে থাকে। বাংলাদেশে এ রোগের চিকিৎসা নেই। তাই যত দ্রুত সম্ভব মিমকে ভারতের মুম্বাইয়ে টাটা মেমোরিয়াল হাসপাতালে পাঠানোর নির্দেশ দেয়। পরে সেখানে তাকে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসার জন্য প্রায় ৪০ লাখ টাকা খরচ হতে পারে।’

মিমের বড় বোন লাবণী বলেন, ‘মিমের কাছে এখন বাবা ও ভাই আছেন। এ পর্যন্ত আমাদের অনেক টাকা খরচ হয়ে গেছে। নিজেদের অল্প-বিস্তর যা ছিল সেগুলো বিক্রি করে আর আত্মীয়স্বজন-প্রতিবেশীদের কাছ থেকে ধার-দেনা করে আমরা মিমের চিকিৎসা করাচ্ছি। জমি-জমা যা আছে এই ধার-দেনা শোধ করতেই চলে যাবে। এই পরিস্থিতিতে আমাদের পক্ষে মীমের চিকিৎসা করানো খুব কঠিন হয়ে পড়েছে। কিন্তু তাকে ঠিকমতো চিকিৎসা করাতে পারলে সে ভালো হয়ে উঠবে। তাই মিমের চিকিৎসার জন্য কেউ এগিয়ে আসলে আমার বোনটা বাঁচানো যেত।’

মিমকে সাহায্য পাঠানো ও যোগাযোগের ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্ট ৫০০২২০২৬৪২০৭১০০১ এবং বিকাশ নম্বার ০১৫৩৪৬৬৫৮৯৮, ০১৭১৫-০০০৮৪৩ ও ০১৭১৭-২২৩৮৮০।

 

Share.

Comments are closed.