২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:১১

৫ বছরের জন্য নিষিদ্ধ ক্রিকেটার শাহাদাত

Google+ Pinterest LinkedIn Tumblr +

জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে স্পিনার আরাফাত সানিকে শরীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে পেসার শাহাদাত হোসেন রাজীবকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই পাঁচ বছরের শাস্তির মধ্যে আবার দুই বছর স্থগিত রাখা হয়েছে। যার মানে দাঁড়ায় মূল শাস্তি পাঁচ বছর হলেও আগামী তিন বছর বিসিবির অধীনে কোনো ক্রিকেটীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না শাহাদাত হোসেন রাজিব।

মঙ্গলবার (১৯ নভেম্বর) এ নিষেধাজ্ঞা দেয় বিসিবি। গত রোববার (১৭ নভেম্বর) খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ঢাকা বিভাগ ও খুলনা বিভাগের মধ্যকার ম্যাচে সতীর্থ খেলোয়াড় আরাফাত সানি জুনিয়রকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন শাহাদাত।

জানা গেছে, বোলিংয়ের সময় শাহাদাত বলের একটি নির্দিষ্ট অংশে শাইন দিতে সানিকে নির্দেশ দেন। সানি তাতে অনীহা প্রকাশ করলে মাঠেই ক্ষোভ প্রকাশ করেন শাহাদাত। এ সময় তিনি সানিকে চড়-থাপ্পড়-লাথি মারেন। পরিস্থিতি সামাল দিতে সতীর্থ এবং আম্পায়াররা এগিয়ে আসেন। ৩৩ বছর বয়সী এ পেসার এতদিন মাঠের বাইরে অপকর্মে জড়িত থাকলেও এবার সতীর্থকে মাঠে পিটিয়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন।

Share.

Comments are closed.