পেঁয়াজ কিনতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে নিম্ন আয়ের লোকজনের বেশি সমস্যায় পড়তে হচ্ছে। ঝিনাইদহে ১ মন, অর্থাৎ ৪০ কেজি ধান বিক্রি করে ২ কেজি পেঁয়াজ কিনছে চাষিরা। এ নিয়ে চাষিদের মনে চরম ক্ষোভের সৃষ্টি হচ্ছে। জানা গেছে, জেলার ধান, চাউল ক্রয় বিক্রয়ের সব চেয়ে বড় মোকাম সদর উপজেলার ডাকবাংলা বাজার। এখানে নতুন মোটা ধান ৫৮০ টাকা আর চিকন ধান সর্বোচ্চ ৬২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
ধান বিক্রি করতে এসেছেন সদর উপজেলার বাজার গোপালপুরের সমির আলি বলেন, মোটা ধান প্রতি মণ ৫৭০ টাকা দরে বিক্রি করেছেন। অপর বিক্রেতা আব্দুস সালাম বলেন, ‘আমরা উৎপাদন করে, বিক্রি করতে গেলে দাম পাচ্ছিনা। আবার বিক্রি করার পর দ্বিগুনেরও বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘বর্তমান পেঁয়াজের যে দাম। আমরা তো এক মণ ধান বিক্রি করে মাত্র ২ কেজি পেঁয়াজ নিতে পারছি।’ খোঁজ নিয়ে জানা গেছে, জেলার বিভিন্ন হাট বাজারে প্রতি কেজি পেঁয়াজ ২৮০-২৯০ টাকা দরে বিক্রি হয়েছে।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…