সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে হাইকোর্টের দেয়া ৬ মাসের জামিন স্থগিত করে দিল আপিল বিভাগ। সোমবার (১১ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার জামিন আদেশ ১৭ নভেম্বর পর্যন্ত স্থগিত করেন। এই সময়ের মধ্যে দুদককে ওই জামিন আদেশের বিরুদ্ধে নিয়মিত লিভ টু আপিল করতে বলেছে সর্বোচ্চ আদালত।
গত ২০ জুন এ মামলায় বগুড়ার আদালতে হাজির হয়ে জামিন আবেদনের পর তা নামঞ্জুর করেন আদালত। এরপর তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করলে তার ছয় মাসের জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। এরপর গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) হাইকোর্টে লতিফ সিদ্দিকীকে দেওয়া জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। ওইদিন আপিল বিভাগের চেম্বারজজ আদালত আবেদনটি আপিল বিভাগে শুনানির জন্য পাঠিয়েছেন বলে জানান দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। এরপর বিষয়টি নিয়ে শুনানি হয়। শুনানি শেষে সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ লতিফ সিদ্দিকীর জামিন স্থগিত করেন।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…