ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে নাগপুরে বিদর্ভ ক্রিকেট সংস্থা স্টেডিয়ামে মাঠে নামবে টিম টাইগার। বাংলাদেশ সময় অনু্যায়ী ম্যাচটি শুরু হবে রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায়। ইতিমধ্যেই এই ম্যাচের টস সম্পন্ন হয়েছে। আজ টস ভাগ্য ছিলো বাংলাদেশের পক্ষে। টস জিতে পরে ব্যাট করবে বাংলাদেশ। এদিকে দুই দলই একটি করে ম্যাচে জয় পাওয়ায় এই ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। দিল্লিতে টাইগারদের দারুণ জয়ের পর রাজকোটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত। বিদর্ভ ক্রিকেট সংস্থা স্টেডিয়ামের উইকেট সাধারণত রাজকোটের মতো ব্যাটিং সহায়ক হয় না।
এই স্টেডিয়ামের পরিসংখ্যান ভারতের বিপক্ষেই রায় দিচ্ছে। এখন পর্যন্ত এই স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ভারত যার মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচই হেরেছে স্বাগতিকরা। এখানে অনুষ্ঠিত ১১টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ৮ ম্যাচে আগে ব্যাট করা দল জয় পেয়েছে। সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড মাত্র ১২৩।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…