২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:০৭

সিরিজ নির্ধারণী ম্যাচের টস সম্পন্ন

Google+ Pinterest LinkedIn Tumblr +

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে নাগপুরে বিদর্ভ ক্রিকেট সংস্থা স্টেডিয়ামে মাঠে নামবে টিম টাইগার। বাংলাদেশ সময় অনু্যায়ী ম্যাচটি শুরু হবে রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায়। ইতিমধ্যেই এই ম্যাচের টস সম্পন্ন হয়েছে। আজ টস ভাগ্য ছিলো বাংলাদেশের পক্ষে। টস জিতে পরে ব্যাট করবে বাংলাদেশ। এদিকে দুই দলই একটি করে ম্যাচে জয় পাওয়ায় এই ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। দিল্লিতে টাইগারদের দারুণ জয়ের পর রাজকোটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত। বিদর্ভ ক্রিকেট সংস্থা স্টেডিয়ামের উইকেট সাধারণত রাজকোটের মতো ব্যাটিং সহায়ক হয় না।

এই স্টেডিয়ামের পরিসংখ্যান ভারতের বিপক্ষেই রায় দিচ্ছে। এখন পর্যন্ত এই স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ভারত যার মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচই হেরেছে স্বাগতিকরা। এখানে অনুষ্ঠিত ১১টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ৮ ম্যাচে আগে ব্যাট করা দল জয় পেয়েছে। সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড মাত্র ১২৩।

Share.

Comments are closed.