২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:০৫

ত্রাণ সহযোগিতা দিতে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী

Google+ Pinterest LinkedIn Tumblr +

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আক্রান্ত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতার জন্য সরকারের যথেষ্ট খাদ্য মজুদ আছে। রবিবার (১০ নভেম্বর) দুপুরে নওগাঁ সার্কিট হাউসে দেশে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুলে’র আঘাত হানা এবং এর প্রস্তুতি সম্পর্কে স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেছেন। খাদ্যমন্ত্রী এ সময় আরও বলেন, ক্ষতিগ্রস্থ এলাকার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুর্গত এলাকার খাদ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করে সার্বক্ষণিক কর্মস্থলে উপস্থিত থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

খাদ্যমন্ত্রী বলেন, দেশে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় সরকার সদা প্রস্তুত রয়েছে। একটি মানুষকেও কোন কষ্ট পেতে হবে না। কাউকে অনাহারে থাকতে হবেনা। ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্যাদি নিরূপণ করতে জেলা প্রশাকদের কঠোর নজরদারী রাখতে নির্দেশনা দেয়া হয়েছে। এ সময় নওগাঁ’র জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, জেলা খাদ্য বিভাগসহ জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share.

Comments are closed.