২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:০৩

‘জনগণের সরকার প্রতিষ্ঠার শপথ নিন’

Google+ Pinterest LinkedIn Tumblr +

৫ জানুয়ারিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে টুইট করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার তার টুইটার অ্যাকাউন্টে তিনি জনগণের সরকার প্রতিষ্ঠার শপথ নেয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, গণতন্ত্র ও ভোটাধিকার হরণের দিন ৫ জানুয়ারিতে জনগণের সরকার প্রতিষ্ঠার শপথ নিন।

চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান। পরে পর্যবেক্ষনে দেখা গেছে, ৫ জানুয়ারি নিয়ে খালেদা জিয়ার টুইটে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন তার ফলোয়াররা।

শামীম চৌধুরী নামে একজন লিখেছেন, ‘গণতন্ত্র আবার ফিরে আসবে সোনার বাংলাদেশে।’ আলী সুলতান নামের আরেক ফলোয়ার লিখেছেন, ‘আপনাদের দুইজনের চাপাচাপিতে আমরা সাধারণ জনগণ স্যান্ডউইজ হয়ে গেছি।’

মো. ইকরাম উদ্দিন নামের আরো এক ফলোয়ার কমেন্টে লিখেছেন, ‘সবাইকে ঐক্যবদ্ধভাবে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে যেতে হবে। তারপর জনগণের সরকার প্রতিষ্ঠা সম্ভব।

Share.

Comments are closed.