ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিতে আজ রবিবার (১০ নভেম্বর) মাঠে নামছে সফরকারী বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় নাগপুরের বিধর্ভ ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে মাঠে নামবে দুদল। তবে ম্যাচের আগে এক দুঃসংবাদ পেল বাংলাদেশ ক্রিকেট দল। ইনজুরির কারণে আজকের ম্যাচে নাও খেলতে পারেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এছাড়া ইনজুরির শঙ্কা রয়েছে মোসাদ্দেক হোসেনেরও।
ম্যাচের আগের দিন শনিবার (৯ নভেম্বর) দলের সঙ্গে অনুশীলন করেননি মুস্তাফিজ ও মোসাদ্দেক। মুস্তাফিজ কিছু সময় রানিং করলেও মোসাদ্দেক ড্রেসিংরুমের বাইরেই আসেননি। জানা গেছে কুচকির চোটে বিশ্রামে মোসাদ্দেক হোসেন। তাই আজ এই দুজনের খেলার সম্ভাবনা কম। মুস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক আজ একাদশে না থাকলে সেরা একাদশে ডাক পেতে পারেন মোহাম্মদ মিঠুন, আবু হায়দার রনি। আর যদি একজন স্পিনার বেশি খেলাতে চায় টিম ম্যানেজমেন্ট তাহলে খেলবেন আরাফাত সানি অথবা তাইজুল ইসলাম।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…