প্রথম টি-টোয়েন্টিতে দিল্লিতে ভারতকে লজ্জাজনক পরাজয় উপহার দিয়েছে টিম বাংলাদেশ। এখন সফরকারীদের চোখ সিরিজ জয়ের দিকে। তবে কাজটা মোটেও সহজ হবে না বলে তাদের সতর্ক করে দিয়েছেন শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। বাংলাদেশকে নিজেদের খেলায় বিশ্বাস রাখতে পরামর্শ দিয়েছেন তিনি।
প্রথম ম্যাচে তিন বিভাগেই দাপট দেখিয়েছেন বাংলার টাইগাররা। দুরন্ত ফিল্ডিংয়ের সাথে ছন্দময় বোলিং এবং শেষে ব্যাটিংটাও হয়েছে চোখ জুড়ানো। তবে রাজকোটের উইকেট দিল্লির তুলনায় ভিন্ন। ব্যাটিং সহায়ক এ উইকেটে বাংলাদেশকে একাদশ নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নেয়ার উপদেশ দিয়েছেন সাঙ্গাকারা। তিনি বলেন, ‘বাংলাদেশের নিজেদের খেলার ওপর বিশ্বাস রাখা প্রয়োজন। যেভাবে তারা প্রথম ম্যাচ খেলেছে, সেটার ওপর বিশ্বাস রাখতে হবে। উদ্বোধনী জুটি ভালো ছিল, মিডলঅর্ডার খুবই শক্তিশালী। উইকেট হারানোর পর চাপ নিতে দেখা যায়নি তাদের।’
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…