আড়াই কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

কথায় আছে প্রথম সন্তান কন্যা হলে সংসারে সুদিন আসে। সেই কথাটা অক্ষরে অক্ষরে ফলে গেল আরব আমিরাত প্রবাসি বাংলাদেশি মোহাম্মদ সুমন হাজের জীবনে। মাত্র এক সপ্তাহ আগে জমজ কন্যা সন্তানের জনক হয়েছিলেন সুমন। সেই সদ্যজাত জমজ কন্যা সন্তানদের জন্য আরব আমিরাতের আবুধাবির একটি সুপার মার্কেট থেকে আনুসাঙ্গিক কিছু জিনিস কেনাকাটা করেন তিনি এবং এই কেনাকাটার দরুণ পেয়ে যান “বি এ মান্থলি মিলিয়নিয়ার” প্রচারণার র‍্যাফেল কার্ড। আর এই র‍্যাফেল কার্ড -ই বদলে দিলো চট্টগ্রামের এই প্রবাসীর জীবন।

সোমবার অনুষ্ঠিত এই র‍্যাফেল কার্ডের ড্রতে তিনি জিতে নিয়েছেন ১ মিলিয়ন দিরহাম (বাংলাদেশী টাকায় প্রায় ২ কোটি ত্রিশ লাখ টাকা)। পুরস্কার পেয়ে তিনি বলেন ‘আমি সত্যিই অনুভব করেছি যে আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পিতা। র‍্যাফেল ড্র জয়ের সংবাদ যখন পেয়েছিলাম তখন আমার জন্য ব্যাপারটা আজীবন অবাক হওয়ার বিষয় ছিল, আমি গত বছরের ফেব্রুয়ারিতে বিয়ে করেছি এবং এক সপ্তাহ আগে আমাদের বাচ্চা হয়েছিল এবং এখন আমরা ১ মিলিয়ন দিরহামের ধনী মোহাম্মদ সুমন। ২০০৯ সালে আবু ধাবিতে প্রথম আসেন এবং বর্তমানে পারিবারিক ড্রাইভার হিসেবে আবু ধাবিতে কর্মরত আছেন। এর আগে তিনি কনস্ট্রাকশন কোম্পানির ড্রাইভার হিসাবে কাজ করেছিলেন।

এই পুরস্কার নিয়ে তিনি কী করবেন জানতে চাইলে মোহাম্মদ সুমন আত্মবিশ্বাসের সাথে বলেন যে, ‘তিনি তার বাচ্চাদের ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসাবে স্বর্ণ কেনার পরিকল্পনা করছেন। তিনি আরও বলেন যে, তিনি এই পুরষ্কারটি কেবল তার স্ত্রীর সাথেই নয় বরং তার বাবা-মা, তিন বোন এবং দুই ভাইয়ের সাথেও ভাগ করবেন।’

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago