নিরাপত্তাহীনতায় ভুগছেন আন্দোলনকারীরা, হামলার আশঙ্কা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনে অংশগ্রহণকারী আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং মধ্যরাতে ফের তাদের উপর হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। আন্দোলনের প্রধান সমন্বয়ক রায়হান রাইন বলেন, নিরাপত্তাহীনতায় আছি আমরা। জীবনের মায়া ত্যাগ করে ন্যায্য আন্দোলনের সাথে যুক্ত আছি। রাতে ফের হামলা হতে পারে এমন আশংঙ্কায় আছি।

এদিকে খোঁজ নিয়ে দেখা যায়, আন্দোলনকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন চত্বরে অবস্থান নিয়েছেন এবং সাধারণ ছাত্রদের ন্যায্য অধিকারের পক্ষে থাকার জন্য আহ্বান জানাচ্ছেন। সকল বাধা অতিক্রম করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, সন্ধ্যা হবার পর থেকে কিছু শিক্ষার্থী হল ছাড়তে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে সমবেত হচ্ছেন। আর বাসগুলোও স্টপেজ ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা বাসগুলোকে বাধা দিচ্ছেন। যেন কোনো শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়ে না যায়।

অন্যদিকে হামলাকারী ছাত্রলীগের একাংশ অর্থাৎ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানার নেতৃত্বে আবারো হামলা হতে পারে এমন খবরে আতঙ্কিত আন্দোলনরত শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে।

প্রসঙ্গত, ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ে টানা নবম দিনের মতো সকালে ক্যাম্পাসে অবস্থান নেন। তারা সকালে উপাচার্যের বাসভবন অবরোধ করলে সেখানে উপাচার্যপন্থী কয়েকজন শিক্ষক আসেন। তারা আন্দোলনকারীদের সঙ্গে বাকবিতণ্ডা করে চলে যাবার পর দুপুর ১২টার দিকে হঠাৎ ছাত্রলীগের একদল নেতাকর্মী আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এতে ২০/২৫ জন আহত হন।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার মধ্যে সাধারণ শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago