ধর্ষণের আলামত নষ্ট করতে গোসল করিয়ে নতুন কাপড় দেয়া হয়

কুমিল্লার হোমনায় শিশু গৃহকর্মীকে (১৩) ধর্ষণের অভিযোগে সাইদুর রহমান রতন প্রকাশ সাব্বির নামের এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে ঢাকার মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। সাব্বির উপজেলার ওপারচর গ্রামের মো. আবদুর রহমানের ছেলে। হোমনা সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

থানা ও ভিকটিম সূত্রে জানা গেছে, ভিকটিম শিশুটি গত দুই বছর ধরে আজমল হোসেনের ঘরে গৃহকর্মী হিসেবে কাজ করে আসছে। বাড়িতে অনেক সময়ই গৃহকর্তাসহ তার পরিবারের লোকজন মেয়েটিকে ঘরে একা রেখে বেড়াতে যেতো। এরই ফাঁকে গৃহকর্তার ভাগিনা সাব্বির ঘরে ঢুকে মেয়েটিকে একা পেয়ে গত ছয় মাস ধরে চারবার ধর্ষণ করে। ধর্ষণের কথা কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দিয়ে যেতো সাব্বির। সোমবার দুপুর ১২টার দিকে শিশুটি ঘরে একা ছিল। এ সুযোগে সাব্বির ঘরে ঢুকে তাকে আবারো ধর্ষণ করে। এসময় মেয়েটি চিৎকার করতে থাকলে স্থানীয় লোকজন এগিয়ে এলে সাব্বির পালিয়ে যায়। পরে খবর পেয়ে গৃহকর্তার মেয়ে মুক্তা এসে ধর্ষণের আলামত নষ্ট করার জন্য ভিকটিমকে গোসল করিয়ে নতুন কাপড় পরিয়ে দেয় বলে অভিযোগ ভিকটিমের।

হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম বলেন, শিশু ধর্ষণের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গেলে গৃহকর্তার লোকজন ঘটনা অস্বীকার করে। কিন্তু শিশুটিকে জিজ্ঞাস করলে সে ধর্ষিত হওয়ার কথা পুলিশকে খুলে বলে। পরে পুলিশ বাদী হয়ে এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ধর্ষককে আটকের চেষ্টা চালায়। পরে রাত ১০টায় মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে এসআই অহেদ মুরাদ সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করে।

মঙ্গলবার এ ব্যাপারে ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা করে। এ মামলায় আসামি সাব্বিরকে কোর্টে চালান দেওয়া হয় এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমেক হাসপাতালে পাঠানো হয়।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago