জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনে হঠাৎ হল ত্যাগের নির্দেশে বিপাকে পড়েছে বিশ্ববিদ্যালয়টির কয়েক হাজার শিক্ষার্থী। বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের ভোগান্তি তীব্র আকার ধারন করেছে। প্রতিবাদে মেয়ে শিক্ষার্থীরা প্রশাসনের এমন হঠকারি সিন্ধান্তকে নৈতিকতা বিবর্জিত মানুষের কাজ অাখ্যা দিয়ে বিক্ষোভ মিছিল করেছে। প্রশাসন থেকে নির্দেশনার পরপরেই শিক্ষার্থীদের হলগুলোতে আতঙ্কিত অবস্থা বিরাজ করে। ঘন্টাখানেকের মধ্যে হল ছেড়ে কোথায় যাবে, কি করবে এমন চিন্তায় বেশিরভাগ শিক্ষার্থী হা-হুতাশ করতে দেখা যায়। দেশের বিভিন্ন স্থান থেকে এখানে শিক্ষার্থীরা পড়তে আসে তাই হঠাৎ আল্টিমেটামে বিপাকে পড়েন তারা।
বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের ছাত্র শরিফুল ইসলাম বলেন, প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের সাথে ছেলেখেলা খেলছে। হঠাৎ নির্দেশনায় কোথায় যাবো আমরা?
সুফিয়া কামাল হলের ছাত্রী হাসনা হেনা বলেন, সাধারণ মেয়ে শিক্ষার্থীরা এখন কি করবে? বাড়ি অনেক দূরে? নিরাপত্তায় আশঙ্কায় আছি। কি করবো বুঝতেছি না।
এদিকে ক্যাম্পাস অনিদিষ্ট সময়ের জন্য বন্ধ হওয়ায় দীর্ঘমেয়াদি সেশনজটের কবলে পড়বে বিভিন্ন বিভাগ এমন আশঙ্কা করছেন অনেকে। ফার্মেসী বিভাগের এক ছাত্র বলেন, এমনিতে অনেক দিনের সেশনজটে আছি আবারো জট শুরু হলো। সামনে ৪১ তম বিসিএসের পড়াশোনা নিয়েও হতাশ ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা। ভবিষ্যত ক্যারিয়ার নিয়েও উদ্বিগ্ন তাঁরা এমনটি জানিয়েছেন।
এদিকে প্রশাসনের এমন অনৈতিক সিন্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়। অনেকে হল ভ্যাকেন্ট না মানার পক্ষে অবস্থান নিয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…