বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ক্রিকেটপ্রেমী তা সবার জানা। এত ব্যস্ততার মাঝেও নিয়মিত বাংলাদেশ ক্রিকেটের খোঁজখবর রাখেন তিনি। সোমবার ( ৪ নভেম্বর) মন্ত্রীসভার বৈঠকে ভারতকে হারানোর প্রসঙ্গ আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ দলের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ভয়কে জয় ছাড়া সামনে এগোনো যায় না। তিনি আরও বলেন, ‘শুরুটা আমাদের ভালোই হলো। প্রথমবার ভারতের বিপক্ষে জিতলাম। তিন বিভাগেই টাইগাররা ভালো করেছে। ভারতের মতো দলকে ১৪৮ রানে আটকে দেয়াটা দারুণ ব্যাপার ছিল।’
উল্লেখ্য, এদিন সকাল ১০টায় শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। শুরুতেই তথ্য ও যোগাযোগ খাতে বিশেষ অবদানের জন্য ‘বেস্ট সিটিজেন এনগেজমেন্ট প্রজেক্ট’ পুরস্কারসহ তিনটি ক্রেস্ট প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
