স্মার্টফোন এখন আমাদের নিত্যসঙ্গী। প্রতিটি মিনিট আমাদের প্রয়োজনে ব্যবহার করি এই স্মার্টফোন। কিন্তু আমরা হয়তো অনেক সময় ভুলে যায় অতিরিক্ত কোন কিছুই ভালো নয়। আজ আমরা আলোচনা করবো স্মার্টফোন কোথায় রাখবো সে বিষয়ে। রাতে ঘুমানোর সময় বা খাওয়ার সময়ও ফোন সঙ্গে রাখেন অনেকেই। তবে কিছু সমীক্ষা দাবি করেছে, যত্রতত্র ফোন রাখা বিপদের কারণও হতে পারে। তাই কিছু কিছু জায়গায় কখনোই স্মার্টফোন রাখবেন না।
বালিশের নিচে ফোন না রাখাই ভালো:— বালিশের তলায় স্মার্টফোন রেখে ঘুমিয়ে পড়াটা মোটেও ভালো কাজ নয়। আপনার মাথা ব্যথা বা মাথা ঘোরার কারণ হতে পারে এটি। কারণ এই ডিভাইস থেকে ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন নির্গত হয়। কিছু সমীক্ষায় বলা হয়েছে, এই রেডিয়েশন মানুষের জন্য ক্ষতিকারক।
সামনের পকেটে রাখাটাও বিপজ্জনক:— বেশিরভাগ মানুষই প্যান্টের সামনের পকেটে স্মার্টফোন রাখে। তবে অনেকের চিকিৎসক জানিয়েছেন, এ কারণে শুক্রাণুর সংখ্যা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
রান্না ঘরে ফোন রাখা:—আপনি যদি নিজের ফোনটি রান্নাঘরের গ্যাসের কাছে রাখেন তবে এই প্রতিবেদন পড়ার পর আর রাখবেন না। গ্যাসের কাছে ফোন রাখা বিপজ্জনক। এর ফলে ফোনে আগুন ধরা বা ব্লাস্ট হতে পারে।
বাচ্চাদের থেকে দূরে রাখুন:— বাচ্চাদের থেকে ফোন যত দূরে রাখা যায় ততটাই ভালো। এমনিও বাচ্চারা না বুঝে ফোন ফেলে দিতে পারে। আবার গবেষণায় দেখা গেছে যে, ফোন সঙ্গে রাখায় বাচ্চাদের মধ্যে মনোযোগের অভাব এবং অতি-চঞ্চলতা জনিত সমস্যা দেখা দেয়।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…