Categories: জাতীয়

প্রেমের কারণে একসঙ্গে দুই বন্ধুর বিষপান

হবিগঞ্জের চুনারুঘাটে একসাথে দুই বন্ধু বিষপান করে একজন নিহত ও অপরজন হাসপাতালে রয়েছে। সোমবার রাত ১২টার সময় উপজেলার মিরাশী ইউনিয়নের আমতলা গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার সময় আব্দুল মন্নানের পুত্র মোশাহিদ (২৪) ও নিতাই মিয়ার পুত্র জয়নাল (২৫) নামে দুই যুবক এক সাথে বিষপান করে।  তাৎক্ষণিক বাড়ির লোকজন দুজনকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সিলেট রেফার্ড করেন। পরে সিলেট নেওয়ার পথে মোশাহিদ মারা যায়। জয়নাল সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল ইসলাম গণমাধ্যমকে জানান, কি কারণে দুই বন্ধু বিষপান করেছে তা তাদের পরিবারের লোকজন বলতে পারেনি। তবে শোনা যাচ্ছে মেয়ের সাথে প্রেমসংক্রান্ত বিষয়ের জন্য এই বিষপানের ঘটনা ঘটেছে। পুলিশ প্রকৃত রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা করছে। জয়নালের লাশ মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago