অনুশীলনে চোটাক্রান্ত মিথুন

ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি খেলতে বাংলাদেশ দল এখন গুজরাটের ইন্দোরে। সেখানে সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে আজ মঙ্গলবার (৫ নভেম্বর) অনুশীলন করতে যেয়ে চোট পেয়েছেন বাংলাদেশ দলের মিডল অর্ডার ব্যাটস্ম্যান মোহাম্মদ মিথুন। নেটে পেস বোলারের বিপক্ষে একটি স্কুপ শট খেলতে গিয়ে বলের আঘাতে থুতনি কেটে যায় মিঠুনের। এর ফলে দ্রুতই প্রাথমিক চিকিৎসা দেয়ার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়। বেশি ক্ষত থাকায় একটি সেলাই দিতে হয়েছে তাঁর থুতনিতে।

এর ফলে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মিঠুনের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। যদিও সিরিজের প্রথম ম্যাচে একাদশের বাইরেই থাকতে হয়েছিল ডানহাতি এই ব্যাটসম্যানকে। রাজকোটের এই ভেন্যুতেই বৃহস্পতিবার (৭ নভেম্বর) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ। সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী রবিবার (১০ নভেম্বর)।

Recent Posts

১৯০টি দেশে মুক্তি পাচ্ছে ধানুশের নতুন সিনেমা

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…

6 months ago

এবার ঝড় তুলেছে সালমানের ‘দিল দে দিয়া’

অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…

6 months ago

৩২ বছর পর সিনেমায় সালমানের চুমু!

প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…

6 months ago

নেটফ্লিক্সের ব্যবহারকারীর সংখ্যা কমছে

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…

6 months ago

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…

6 months ago

২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…

6 months ago