গৃহকর্মী সুরভীকে জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার
ধানমণ্ডিতে জোড়া খুনের পর আটক করা হয় ঘাতক গৃহকর্মী সুরভি আক্তার নাহিদাকে। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার আব্দুল্লাহ হেল কাফি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুরভি দাবি করেছে, সে একাই আফরোজা বেগম ও দিতিকে হত্যা করেছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রাজধানীর ধানমণ্ডিতে জোড়া খুনের দায় স্বীকার করে গৃহকর্মী সুরভি আক্তার নাহিদা বলেন খুনের আসল রহস্য। সুরভি জানায়, বাচ্চুর উদ্দেশ্যপূর্ণ ইঙ্গিতে আগে থেকেই আতঙ্কিত ছিল সুরভি আক্তার নাহিদা। সে তার অনৈতিক প্রস্তাবে রাজি না হলে তা মেনে নেয় বাচ্চু। পরে গৃহকর্মীর কাজ পাইয়ে দিতে তাকে ফ্ল্যাটে নিয়ে আসে বাচ্চু। সুরভি ওই ফ্ল্যাটে গৃহকর্মীর কাজ নিলেও রাতে সেখানে থাকতে আপত্তি তোলে। কারণ কাজের লোক বাচ্চুও ওই ফ্ল্যাটেই থাকে। এ অবস্থায় বাচ্চুর অনুপস্থিতিতে সে বাসা থেকে চলে যেতে চাইলে বাধা দেন গৃহকর্ত্রী আফরোজা বেগম ও গৃহকর্মী দিতি। এ সময় তাঁদেরকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় সুরভি।
ডিবির জিজ্ঞাসাবাদে সুরভি আরও জানায়, আফরোজা বেগম কথাবার্তা বলে সুরভিকে কাজে যোগ দিতে বলেন। এরপর তাকে নিয়ে আজরোজা বেগম চারতলায় তাঁর নিজ ফ্ল্যাটে যান। বাচ্চুও তাদের সঙ্গে ছিল। একপর্যায়ে বাচ্চু বাসা থেকে বের হয়ে যায়। কাজ শেষে সুরভি নিজের বাসায় ফিরতে চাইলে আফরোজা বেগম তাকে রাতে বাসায় থাকতে বলেন। সুরভিও রাজি হয়। এরই একপর্যায়ে সুরভি জানতে পারে যে এই ফ্ল্যাটের ড্রয়িং রুমের পাশে রাতে বাচ্চু ঘুমায়। এতে আতঙ্কিত হয়ে সে রাতে ফ্ল্যাটে থাকতে রাজি না হয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আফরোজা বেগম নিজ কক্ষে খাটে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। আর পুরনো কাজের মেয়ে দিতি ঘর ঝাড়ু দিচ্ছিল। বেরিয়ে যেতে বাধা দিলে সুরভি রান্নাঘর থেকে ফল কাটার ছুরি নিয়ে পেছন থেকে দিতির গলায় আঘাত করে। পর পর আরো দুবার আঘাত করে সে দিতির মৃত্যু নিশ্চিত করে।
অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তামিলের জনপ্রিয় তারকা ধানুশের সিনেমা। বহুল প্রতীক্ষিত এ সিনেমার নাম ‘জগমে…
অনেক প্রতীক্ষার পর অবশেষে গত ২৬ এপ্রিল মুক্তি পেয়েছে সালমান-দিশা জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে…
প্রভুদেবা পরিচালিত এবং সালমান খান অভিনীত ব্যাপক আলোচিত সিনেমা ‘রাধে’র ট্রেইলার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার (২২…
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা কমতে শুরু করেছে। গত বছরের প্রথম প্রান্তিকের…
সিরিজের প্রথম টেস্টে সমানে সমান লড়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।…
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে…