২৩শে অক্টোবর, ২০২১ ইং | ৭ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | ভোর ৫:০৩

চলন্ত লেগুনায় যাত্রীর গালে হঠাৎ গুলি!

Google+ Pinterest LinkedIn Tumblr +

রাজধানীতে চলন্ত লেগুনায় গুলিবিদ্ধ হয়েছেন এক যাত্রী। কামাল হোসেন (৪০) নামের ওই যাত্রী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায়  ইডেন মহিলা কলেজের কাছে এ ঘটনা ঘটে।

আহত কামাল হোসেন গাউছিয়া মার্কেটের পোশাক বিক্রির একটি দোকানের কর্মচারী। তাঁর বাঁ গালে গুলি লেগেছে।

কামাল হোসেন জানান, সন্ধ্যায় গুলিস্তান থেকে লেগুনায় ওঠেন তিনি। যাচ্ছিলেন নিউমার্কেট। ইডেন কলেজের দিকে আসার পর হঠাৎ একটি গুলি এসে তাঁর বাঁ গালে বিদ্ধ হয়। এরপর লেগুনার অন্য যাত্রীরা প্রথমে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, এক্স-রে করার পর কামালের গালে গুলির চিহ্ন পাওয়া গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

Share.

Comments are closed.